crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাদারীপুরে ডা’কাতির প্রস্তুতিকালে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লভদী গ্রামে ডা’কাতির প্রস্তুতিকালে দেশীয় অ’স্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) ভোরে তাদের বল্লভদী থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার ডা’কাতরা হলেন বাগেরহাটের সৈয়দপুর আছির উদ্দিন শেখের ছেলে রাজু শেখ ওরফে বখতিয়ার (৩৮), একই এলাকার জয়নাল মল্লিকের ছেলে মল্লিক রহমত আলী (৪০), একই জেলার রাখালগাছি গ্রামের আছির উদ্দিনের ছেলে মতিয়ার শেখ (৪৫), সাতক্ষীরার রজ্জব আলী গাজীর ছেলে মহাসিন গাজী (২৪) ও খুলনার সবুর সরদারের ছেলে ইমরান সরদার ওরফে বাচ্চু সরদার (২৩)।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুর রহমান জানান, ‘আমরা রাতের বেলা ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকার পোস্ট অফিস মোড়ে পাকা রাস্তার উপর একটি সংঘবদ্ধ ডা’কাত দল ডা’কাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই সংবাদের সত্যতা যাচাই করার জন্য ফোর্সসহ আইসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে একটি পিকআপসহ সং’ঘবদ্ধ ৫ জন ডা’কাতকে আটক করি। এ সময় ডা’কাতদের সঙ্গে থাকা আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, একটি শা’বল, তিনটি ড্রাম, একটি চা’কু ও একটি চা’পাতি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘তারা আন্তঃজেলা ডা’কাত দলের সংঘবদ্ধ চ’ক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডা’কাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধ সদর থানায় মামলা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে সার্কেল এ এস পি’র নেতৃত্বে অস্ত্রসহ ২ জলদস্যু আটক

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

হোমনায় ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও’র প্রত্যাহার দাবিতে আ’লীগের বিক্ষোভ সমাবেশ ও সংসদসদস্যের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

পঞ্চগড়ে সার সরবারহে বাফার গুদামের কার্যক্রম শুরু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় দু’টি ফার্মেসী মালিকের ২০ হাজার টাকা জরিমানা

দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮৫

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দিঘলিয়ায় অ’স্ত্রসহ বিএনপি নেতা আটক