crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ


অনলাইন ডেস্কঃ
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ( ডিপিই) অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডিপিই থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। তবে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আগামীকাল চারটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তির বিস্তারিত পাওয়া যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd)।

ডিপিই সূত্রে জানা গেছে, এবারের বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনার নতুন ধরন নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

ডোমারে দোকানের জায়গা জো’রপূর্বক দ’খলের চেষ্টা, আহত ৩

ডোমারে দোকানের জায়গা জো’রপূর্বক দ’খলের চেষ্টা, আহত ৩

কুষ্টিয়ায় চোরাই গরুসহ চোর আটক

শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

রংপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলায়, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের দেড় ঘন্টায় জামিন!

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

বানেশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়রকে পিটিয়ে ত্রাণের টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন