crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিঠাপুকুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের মিঠাপুকুরে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে তোপ ধ্বণির মাধ্যমে দিবসের সূচনাসহ মিঠাপুকুর কলেজ মাঠে কেন্দ্রীয় শহডদ মিনারে পুষ্পমাল্য প্রদান করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন।

এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং পুলিশ সদস্যবৃন্দ।

পুস্প মাল্য অর্পণ শেষে শহিদদের আত্নার মাগফেরাতসহ দেশ-জাতির কল্যাণে দোয়া করা হয়।

মিঠাপুকুর বিএনপি নেতা গোলাম রব্বানীর নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় র‍্যালীসহ শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন।

এসময় মিঠাপুকুর বিএনপি নেতা গোলাম রব্বানীসহ বিভিন্ন নেতাকর্মী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন এসময় কুটির শিল্পের প্রদর্শনী পণ্যগুলো সরাসরি বিদেশে রপ্তানিকরণে সার্বিক সহায়তা প্রদানের জন্য উদ্যোক্তাগণকে আশ্বাস দেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ। পরে বিকেল ৩টায় উপজেলা প্রশাসন বনাম সুধীবৃন্দের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা মোঃ এনামুল হক ও মিঠাপুকুর উপজেলা জামাতের আমীর আসাদুজ্জামান শিমুল এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ বিজয় র‍্যালীসহ মিঠাপুকুর ওভারব্রিজের নিচে সমাবেশ করে।

এবি পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল বাছেত মারজান এর নেতৃত্বে এবি পার্টি মিঠাপুকুর শাখার নেতাকর্মীবৃন্দ বিজয় র‍্যালীসহ তাদের দলীয় কার্যালয়ে আলোচনাসভা করে।

এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পৃথক পৃথক নানা কর্মসুচির মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সালাম-শফিক পরিষদ নির্বাচিত

কেএমপি’র অভিযানে ৩ টি চো’রাই মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার-২

চিলাহাটি খানকায়ে কারামতিয়া শরীফে ৪৬ তম ইছালে সাওয়াব অনুষ্ঠিত

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন 

নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের জনের মুত্যু

এমপিওভুক্ত শিক্ষকসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না যারা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পুঠিয়ায় সং’ঘর্ষে গুরুতর আহত ৩

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল চাল জব্দ

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং শাখার উদ্বোধন