crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বকশিগঞ্জে কলেজ অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে দু’র্নীতি ও অ’নিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ডাকা শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিকে কেন্দ্র করে স’ন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. ইদ্রিছ আলী নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে কলেজ পরিচালনায় বিভিন্ন অ’নিয়ম, দু’র্নীতি, স্বে’চ্ছাচারিতা, আত্মীকরণ ও অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকায় তার পদত্যাগের দাবিতে ২৫ আগস্ট রবিবার সকালে এক ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে ওইদিন অধ্যক্ষের লেলিয়ে দেওয়া একদল বহিরাগত স’ন্ত্রাসী কলেজের শিক্ষক-কর্মচারীদের ওপর স’ন্ত্রাসী হামলা চালায়।

ওই হামলায় কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. আব্দুল্লাহ আল শাফী লিপনসহ বেশ কয়েজন গু’রুতর আহত হন। সন্ত্রাসী হামলার ঘটনায় গু’রুতর আহত আব্দুল্লাহ আল শাফী লিপন বাদী হয়ে অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারকে প্রধান আসামি করে ২৮ আগস্ট বুধবার হা’মলাকারী নয়জনের নামে এবং অজ্ঞাত আরও অন্তত ৬০ জনকে আসামি করে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাকি আসামিরা মো. রাসেল সরকার, মো. গোলাম রব্বানী বানী, মো. বুলবুল আহমেদ, মো. হযরত আলী, মো. বিট্টুু মিয়া, মো. ইদ্রিছ আলী, মো. আনোয়ার হোসেন দুলাল ও মো. তোফাজ্জল তোফা। তারা সবাই স্থানীয় পাখীমারা গ্রামের বাসিন্দা। আসামিদের মধ্যে মো. ইদ্রিছ আলীকে ৩০ আগস্ট শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। তিনি স্থানীয় পাখীমারা গ্রামের মৃত আ: সাত্তারের ছেলে।

এ ব্যাপারে বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, ‘খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে বহিরাগতদের হা’মলার ঘটনায় দায়ের করা মামলায় মো. ইদ্রিছ আলী নামের একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শনিবার দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্ঞ্চগড়ে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশের ১৪ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরগুরোতে ১ নম্বর সতর্ক সংকেত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে এবং প্রতিবন্ধকতা দূর করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-২

হোমনায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

৪৬তম বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন

তিতাসে ‘নবধারা’সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন