crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শত ৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪-জুন)সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ বাজার সংলগ্ন জোত নবীনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও  দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এই ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম,ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা,পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান,পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার,ইউপি সদস্য বদিউজ্জামান বদি উপস্থিত ছিলেন।ত্রাণ বিতরণ শেষে নদী রক্ষা কালীগঞ্জ ও গ্রোয়িং বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেন এমপি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ঝিনাইদহে প্রতিবন্ধীর দায়ভার নিলেন পুলিশ সুপার হাসানুুজ্জামান

হোমনায় সার্কেল এএসপির মানবতা, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান

পঞ্চগড়ে বিরল প্রজাতির ময়ূর পাখি উদ্ধার

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসক ও নার্সদের সংঘর্ষে চিকিৎসা সেবা বিঘ্নিত

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

রংপুরে ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৫, হাসপাতাল সীলগালা

রংপুরে আলোচিত আবু হোসেন হ’ত্যা মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুরে আলোচিত আবু হোসেন হ’ত্যা মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

স্কুলের কাছে সার্কাস প্যান্ডেল সরিয়ে নীলফামারীর বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ