crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে প্রতিবন্ধীর দায়ভার নিলেন পুলিশ সুপার হাসানুুজ্জামান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ভাড়া বাসায় ফেলে রেখে চলে গেছেন স্ত্রী ও সন্তান। দীর্ঘ ২৫ দিন পর প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামে ফিরলেও বাড়িতে উঠতে দেননি চাচাতো ভাইয়েরা। তাড়িয়ে দিলেন চেয়ারম্যান মামাও। অবশেষে ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী আশরাফুজ্জামানের দায়ভার গ্রহণ করছে ঝিনাইদহ জেলা পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সাভারে একটি বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে দীর্ঘ ২০ বছর বসবাস করে আসছিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামে ব্যবসায়ী আশরাফুজ্জামান। ২ বছর আগে বাথরুমে পড়ে গিয়ে চলার শক্তি হারায় আশরাফুল। হুইল চেয়ারে কোনমত চলাফেরা করে সে। আয়-রোজগার কমে যাওয়া আর করোনা আতঙ্কে স্ত্রী নাসিমা জামান ও ছেলে মনিরুজ্জামান ওই ভাড়া বাসায় ফেলে রেখে চলে যায়। সেখানেই গত ২৫ দিন একা থাকার পর প্রতিবেশীদের সহযোগিতায় একটি পিকআপ ভাড়া করে ঝিনাইদহে আসেন আশরাফুজ্জামান। গ্রামের বাড়ী শৈলকুপার উমেদপুরে গেলে বাড়ীতে উঠতে দেয়নি চাচাতো ভাইয়েরা ও তাদের ছেলেরা। এমনকি গাড়ী থেকে নামতেও দেয়নি। উপায় না পেয়ে মামা ঝিনাইদহ সদর উপজেলার প্রভাবশালী এক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়ীতে গেলেও সেখান থেকে তাড়িয়ে দেয় ওই জনপ্রতিনিধি। উপায় না পেয়ে পিকআপ চালকরা গতকাল রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজার এলাকার রাস্তার পাশে আশরাফুলকে রেখে যায়। সারারাত সেখানেই কাটে তার। সকালে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে সদরের ওই জনপ্রতিনিধি ও শৈলকুপায় আত্মীয়দের সাথে যোগাযোগ করলে কেউ তাকে গ্রহণ করতে চায়নি। পরে পুলিশ সুপার মো: হাসানুুজ্জামান তার চিকিৎসার দায়ভার গ্রহণ করেন। থানা থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা: মিলিথা পারভীন বলেন, আশরাফুজ্জামানের করোনার কোন উপসর্গ নেই। তিনি শারীরিক প্রতিবন্ধী। আশরাফুজ্জামান যেহেতু ঢাকা থেকে এসেছে এজন্য তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, কেউ যখন আশরাফুজ্জামানকে গ্রহণ করেনি জেলা পুলিশের পক্ষ থেকে তার সমস্ত দায়ভার গ্রহণ করেছি। যতদিন তার অভিভাবক না পাওয়া যায় ততদিন আমরা তার পাশে থাকব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা-মেঘনায় গণসংযোগে এগিয়ে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জি. মতিন

নাসিরনগরে র‌্যাবের অভিযানকালে হামলায় ২সদস্য আহত,হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-৩

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

আমাদের সরকার দেশে কাউকে বি’শৃঙ্খলা সৃষ্টি করতে দেবেনা : তথ্যমন্ত্রী

আমাদের সরকার দেশে কাউকে বি’শৃঙ্খলা সৃষ্টি করতে দেবেনা : তথ্যমন্ত্রী

পঞ্চগড় সীমান্ত হতে ৯৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে (৫৬ বিজিবি)

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ ঘন্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

দাউদকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন ইঞ্জি. মো.আবদুস সবুর এমপি

কেএমপি’র মেট্রোপলিটন পুলিশ লাইন্স হাই স্কুলের বই উৎসবে পুলিশ কমিশনার