crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আইনের আওতায় আসছে আরও ২০ এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০২০ ৮:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন-দুদকের অনুসন্ধানে থাকা আরও ২০ এমপি আইনের আওতায় আসছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় আনা হবে।’

দুদক থেকে ক্ষমতাসীন দলের এমপিরা কোনো ছাড় পাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির উর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে সেভাবেই আমরা কাজ করি।

পাপুল ও সেলিনাসহ সাবেক ও বর্তমান ২২ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, খাস জমি দখল, ঘুষ গ্রহণ, কমিশন নেওয়া ও চাঁদাবাজিসহ নানা অনিয়ম ‍ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের মধ্যে ১১ জন বর্তমান এবং ১০ জন সাবেক সংসদ সদস্য। সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ জন, বিএনপির পাঁচজন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র থেকে ছয়জন এমপি রয়েছেন। আওয়ামী লীগের তিন এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও রয়েছে।

দুদক কমিশনার মোজাম্মেল বলেন, অনুসন্ধানে থাকা অন্যান্য এমপিদের বিষয়েও আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। সেটিও যথাসময়ে আমরা রেজাল্ট দিতে পারব।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের সঙ্গে তাদের কন্যা ওয়াফা ইসলাম এবং পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে বুধবার মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

ডুলাহাজারা বনবিটের অবৈধ স্হাপনা উচ্ছেদ

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কম ভাগ্যবানদের মাঝে এপেক্স ক্লাব অব জামালপুরের অর্থ ও ইফতার বিতরণ

ঘোড়াঘাটে ২ মাসেও মজুরি পাননি ৪০ দিনের  কর্মসূচির ১ হজার ২৪৯ শ্রমিক

কেএমপির দৌরতপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত