crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে সেতুলী বেম্বো গার্ডেনকে দশ টাকা বেশি নেওয়ায় ২ হাজার টাকা জরিমানা 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৪, ২০২০ ১১:০০ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরে সেতু্লী বেম্বো গার্ডেন নামক একটি রেস্টুরেন্টকে দ্রব্যমূল্যের চেয়ে দশ টাকা বেশি নেওয়ার অপরাধে গ্রাহকের  অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর  কার্যালয়ে গ্রাহকের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই আর্থিক জরিমানা করা হয়। বিবাদী স্বত্বাধিকারী/ম্যানেজার, সেতুলী বম্বে গার্ডন, ডাকপাড়া,জামালপুরকে প্রথমবার অপরাধের মুচলেকা ও ২০০০ টাকা জরিমানা আদায় সাপেক্ষে মামলার রায় প্রদান করা হয়। উল্লেখ্য, দুই বোতল হাফ লিটার পানিতে ৫টাকা করে মোট দশ টাকা বেশি নেওয়ায় উক্ত অভিযোগের ধারা মোতাবেক ১ বছর সশ্রম  কারাদণ্ড ও ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা হতে পারতো। বিচারক স্থানীয় প্রতিষ্ঠানের প্রথমবার অপরাধ বিবেচনায় এই রায় প্রদান করেন। বিচারক মো. আরিফুল ইসলাম সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানার ২৫% অর্থ ক্ষতিপূরণ হিসেবে মামলার বাদী সাংবাদিক আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম এর পক্ষে মোহাম্মদ এনামুল হক এর নিকট প্রদান করা হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত যুবক

কুষ্টিয়া পাউবো’র নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দাউদকান্দি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

দুই দিনের সফরে ঢাকায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হৃদয়ের জানাযা’র নামায অনুষ্ঠিত : খুনিদের ফাঁসীর দাবীতে অনড় এলাকাবাসী

রংপু‌রে শিশু ধর্ষণের ঘটনায় মক্তবের ইমাম আটক

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮৪

আদমদীঘিতে গৃহবধু ধ-র্ষ-ণে-র শিকার, থানায় মামলা

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার