crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চট্রগ্রামে বিদেশি নাগরিক ও তার ৪ সহযোগীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০১৯ ১:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক :

চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার মহিলা কলেজ মোড়ে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১৭ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার (২০ অক্টোবর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভারতের উত্তরাখণ্ডের নানকমাথা এলাকার কোমল কর (২৮), ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম (৫২) ও তার মেয়ে নাইমা বেগম (২৮) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১)।এদের মধ্যে রোজিনা বেগম আগে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
রোজিনা সম্পর্কে কোমল করের খাল র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার কোমল কর আন্তর্জাতিক মাদক চোরাকারবারি। বিভিন্ন সময় তিনি বাংলাদেশ থেকে ইয়াবা ভারতে নিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। কোমল করকে সহযোগিতা করেন গ্রেফতার অন্য চারজন। তারাও আন্তর্জাতিক মাদক চোরাকারবারি। কোমল কর এসব ইয়াবা কক্সবাজারের কলাতলী মোড় থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোটের বিধান

চকরিয়ায় ট্রাকের চাপায় বৃদ্ধের মৃত্যু

বকশীগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বস্তুাবন্দি ন’কল কেজি দরে বিক্রি হয় চায়ের দোকানে

হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলের ভোট

হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলের ভোট

জগন্নাথপুরে ৩ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরছেন

একযোগে পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

ঝিনাইদহ- মাগুরা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সুন্দরগঞ্জে জমাটবাঁধা সার নিয়ে ডিলারেরা বিপাকে

অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে