crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিএনপি তালেবানি কায়দায় কর্মসূচি শুরু করেছে: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বিএনপি তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৫ নভেম্বর, ২০২৩ খ্রি.) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘দু’দিন বিরতি দিয়ে বিএনপি ও তাদের জোটের দলগুলো অ’বরোধ ডেকেছে। আগে কর্মসূচি ঘোষণা দিতে সংবাদ সম্মেলন করা হতো। এখন দেখতে পাচ্ছি, বিএনপির কর্মসূচির ঘোষণার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ঘোষণার কোনো তফাৎ নেই। বিভিন্ন দেশে যেসব নিষিদ্ধ সংগঠন থাকে, তারা যে রকম কর্মসূচি ঘোষণা করে, সেই আদলে অর্থাৎ তা’লেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে বিএনপি।’

তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবান যখন ক্ষমতায় ছিল না, তখন তারা যেভাবে কর্মসূচি ঘোষণা পালন করত কিংবা ইসলামিক স্টেট যেভাবে কর্মসূচি ঘোষণা করে, ঠিক একই কায়দায় অনলাইনে তারা এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে। তাদের কর্মসূচি বলতে কার্যত অ’বরোধের নামে মানুষের ওপর হা’মলা, অ’গ্নিসংযোগ করা।’

ড. হাসান মাহমুদ বলেন, ‘আমরা বহু বছর বিরোধী দলে ছিলাম, কলেজে ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, ১৬ বছর বয়স থেকে। আমরা পিকেটিং করতাম, রাস্তায় বড়জোর রিকশার পাম্প ছেড়ে দিতাম, মানুষকে বোঝাতাম, মিছিল করতাম এর বেশি কিছু না। তাও পুলিশের লা’ঠিপেটা খেতাম।’

অবরোধের নামে মানুষের সম্পদে হা’মলা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন, কিন্তু বিএনপি সেটা করছে না। ইসরাইলি বাহিনীর হাত থেকে যেমন হাসপাতাল, রোগীবাহী অ্যাম্বুলেন্স রেহাই পাচ্ছে না, বিএনপির হাত থেকে কোনো কিছুই রেহাই পাচ্ছে না। শিক্ষার্থী বহনকারী বাসে আ’গুন দেওয়া হয়েছে। যেমন ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় করছে। গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর নির্মমতা নিয়ে বিএনপি-জা’মায়াত একটি কথাও বলেনি। সারা দুনিয়ায় প্রতিবাদ হচ্ছে, হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। লন্ডনে লাখো মানুষের সমাবেশ হচ্ছে। ইউরোপীয় দেশগুলোতে সরকারের নির্দেশ অমান্য করে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হচ্ছে। অর্থাৎ ব’র্বরতার বিপক্ষে সমাবেশ হচ্ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী (স.)এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ৮ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জের বলরামপুরের প্রতিবন্ধী রাশেদ ৭ দিন ধরে নিখোঁজ, সন্ধান চাই

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ২৮ দিন ধরে রাজপথে শিক্ষকরা, বাড়ছে অসুস্থতার হার!

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ভেদরগঞ্জে ইউএনও’র অভিযানে খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে সরকারি চাল জব্দ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ