crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কৃমিনাশক ওষুধ সেবনে ১৩টি ভেড়ার মৃত্যু!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২১, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ

                             আইজিপির নির্দেশে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো ঝিনাইদহ জেলা পুলিশ

 

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
গত ১৮/০৮/২০২১ খ্রিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের মোঃ আফজাল হোসেনের (পিতা- মৃত কফিল মন্ডল, সাং কমলাপুর) খামারের মোট ২৯ টি ভেড়ার মধ্য থেকে ১৩ টি ভেড়া মারা যায়। আফজাল হোসেন ও আরজিনা বেগম দম্পতির আয়ের একমাত্র উৎস ছিলো এই ভেড়ার খামারটি। নিজ সন্তানের মতই তারা দেখাশুনা করে বড় করে আসছিলেন বিদেশি জাতের ২৯ টি ভেড়া। খামারটি ছিলো হত দরিদ্র পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সরবরাহকৃত কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে ভেড়াগুলো অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ২৯ টি ভেড়ার মধ্য থেকে একে একে ১৩ টি ভেড়া মারা যায়। সংবাদটি ক্রাইম পেট্রোল২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) নজরে আসে। পরবর্তীতে আইজিপি’র নির্দেশে পুলিশ সুপার, ঝিনাইদহ জনাব মুনতাসিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান। তিনি আজ ২০/০৮/২০২১ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকার সময় ক্ষতিগ্রস্ত মোঃ আফজাল হোসেনের বাড়িতে যান, তাদের খোঁজ খবর নেন এবং পরিবারটি টিকে ৪ টি ভেড়া এবং নগদ ১০,০০০/- টাকা সহায়তা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের কাছ থেকে এমন সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

হোমনায় প্রথম করোনা রোগী শনাক্ত, গ্রাম লকডাউন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাংচুর, মহিলাসহ আহত- ৪

ময়মনসিংহের গৌরীপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় চিংড়ি জোনে মৎস্য চাষিকে পিটিয়ে হত্যা

সারা দেশে খানাভিত্তিক স*ন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির সিদ্ধান্ত

ঝিনাইদহের সাধুহাটিতে বাংলা মদসহ নামধারী নাগরিক লীগ নেতা গ্রেফতার

দাউদকান্দিতে ‘গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার