crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসক ও নার্সদের সংঘর্ষে চিকিৎসা সেবা বিঘ্নিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০১৯ ৩:২১ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসক নার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্স ও ইন্টার্ণ ডাক্তারা বিক্ষোভ শুরু করেছে। এ ঘটনায় তারা একে অপরকে দায়ী করে পাল্টা পাল্টি বিচার দাবি করছে। এখন নার্স ও চিকিৎসকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে, তারা অঘোষিত ধর্মঘট শুরু করায় হাসপাতালে চিকিৎসা সেবা সাময়িক বন্ধ হয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ইন্টার্ণ চিকিৎসক উরমী নার্স জেসমিন আক্তার লাকিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা মারে। এ ঘটনার জেরে আজ মঙ্গলবার সকালে আবারো ইন্টার্ণ চিকিৎসক ও নার্সদের মধ্যে কথাকাটাটি শুরু হয়। তবে নার্সদের অভিযোগ ইন্টার্ণ ডাক্তাররাই তাদের আক্রমণ করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ইন্টার্ণ চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের চেম্বারের সামনে অবস্থান নিলে নার্সরাও পাল্টা অবস্থান নিয়ে সেখানে উভয় পক্ষই একে অপরের বিচার দাবিপূর্বক বিক্ষোভ অব্যাহত রেখেছে। এদিকে ইন্টার্ণ চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা বন্ধ করে দিয়ে অঘোষিত ধর্মঘট শুরু করায় রোগীদের চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সেবা নিতে আসা রোগীরাও পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়েছে।

ভুক্তভোগী রোগীর অভিভাবক মো. সুমন বলেন, ডাক্তার ও নার্সদের মধ্যে এমন বৈরী মনোভাব জনমনে হতাশার সৃষ্টি করেছে। একটি সরকারি হাসপাতালে এমন অশোভনীয় আচরণে আমরা অভিভাবক সমাজ আতঙ্কিত এবং বিস্মিত হয়েছি যা কোনোভাবেই কাম্য নয় ।কেননা এতে সেবা নিতে আসা রোগীরাই চুড়ান্ত ক্ষতির সম্মুখীন হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিচালকের কার্যালয়সহ হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান এ ব্যাপারে দুপক্ষের সাথে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পঞ্চগড়ে স্বল্পমূল্যে হতদরিদ্রদের মাঝে খাদ্যশস্য বিতরণ

নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইসলাম উদ্দিন দুলালের মোটরসাইকেল শোডাউন

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল চাল জব্দ

নাগরপুরে বই উৎসবের উদ্বোধন করলেন এমপি টিটু

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নি*হত ১, আ*হত ১০

টাংগাইল স্টেশনে থামবে না তিনটি ট্রেন

পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২ জনের ৫০ হাজার টাকা জরিমানা

মোখা’ বাংলাদেশের দিকে আসছে, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত