crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০১৯ ২:৩৭ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হলেন ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী।
তিনি ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সহধর্মিনী এবং বর্তমানে তিনি ডোমার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনার উদ্যোগ গ্রহণ করা হয়। এতে গত ৯ডিসেম্বর নীলফামারী জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীকে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিগণ। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি হিসেবে জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শিক্ষিকা নাজিরা আখতার ডোমারে স্পন্দন আবৃতি, নৃত্য, সংগীত শিক্ষা কেন্দ্র ও নীলদীঘি খেলাঘরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও স্কাউটের এএলটি, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে তিনি সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখছেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারের কৃ’ত্রিম সংক’ট রোধে তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষিসচিবের

সারের কৃ’ত্রিম সংক’ট রোধে তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষিসচিবের

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে যে আলোচনা হলো

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী’র বিদায় সংবর্ধনা

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী’র বিদায় সংবর্ধনা

জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বং’স, ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বং’স, ৫০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা

হোমনায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধীকে পি’টিয়ে হ’ত্যা, গ্রেফতার ৫

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ডা*কাতি মামলার আসামি গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৬টি আসনের সীমানায় আসতে পারে পরিবর্তন