crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের সাংবাদিক হাজি মারুফ আর নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের ছেলে সাংবাদিক হাজি মারুফ আর নেই। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাজি মারুফ দৈনিক পরিবেশ, দৈনিক বগুড়া, দৈনিক সকালের খবর পত্রিকায় সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক চলমান বার্তায় নির্বাহী সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি অনলাইন নিউজ পোর্টাল গ্রামবাংলার খবরের সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন তরুণ এই সাংবাদিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। আজ শনিবার বাদ জোহর গুড়াতিপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে রংপুরের সাংবাদিক মহলে শোকের ছায়া বিরাজ করছে। রংপুর সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে। হাজি মারুফ রংপুর মহানগরীর গুড়াতিপাড়া এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে র‍্যাব-১৩ কর্তৃক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে ফেস্টুনে যুবলীগ নেতার ছবি পোড়ানোর অভিযোগ

সারা দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল

নীলফামারীতে ওসি’র অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নাসিরনগরে মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষ উপকরণ বিতরণ

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ঈদ উপহার ও কৃতী ছাত্রীকে সম্মাননা প্রদান

ঝিনাইদহের শৈলকুপায় বাবা- মেয়ের একি কাণ্ড!

সাঁথিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত