crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোসেনপুরে প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রী ধ*র্ষণের অভিযোগে মুয়াজ্জিন পলাতক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩০, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের হোসেনপুরে এক প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রীকে ধ*র্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের বাসিন্দা ও পুমদি ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমান ফিরোজ (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে মেয়েটি তার মায়ের নির্দেশে স্থানীয় মুদি দোকানে চিনি আনতে গেলে মুয়াজ্জিন ফিরোজের মালিকানাধীন দোকানে যায়। এ সময় দোকানে একা পেয়ে দোকানের দরজা বন্ধ করে ওই কিশোরীকে জোরপূর্বক ধ*র্ষণ করেন তিনি। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।ওই ছাত্রীর মা হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। তিনি জানান, ‘আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।’

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে বিএনপির দুই নেতা বহিষ্কার

সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত

গফরগাঁওয়ে ডিবি’র সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কেএমপির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

কেএমপি’র অভিযানে মা দ ক স হ ৪ ব্যবসায়ী গ্রেফতার

যে ৭ শ্রেণির মানুষকে কবরে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না

গৌরীপুরে ইদ-উল-ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শ্রমজীবী নারীদের ইদ উপহার দিলেন সোমনাথ সাহা

সুন্দরগঞ্জে খেয়াঘাটে কাঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ

যশোরে বাসে তরুণীকে ধর্ষণ, কন্ডাক্টর আটক