crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৭, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের ৩ আরোহী।নিহত আনিছুর একই ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে এবং তিনি সিপাইপাড়া মসজিদের ইমাম ও হাওয়াজোত কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক।
বুধবার (২৬ মে) দিনগত রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন- তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার সিদ্দিকের ছেলে নওশাদ (৩০), সজিব (১৪) ও গোয়ালগছ এলাকার রফিকুলের ছেলে আবু সাঈদ (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আনিছুর উপজেলার শিপাইপাড়া বাজার থেকে একা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় গোয়ালগছ এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা ৩ আরোহী নিয়ে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুরের মৃত্যু হয়।স্থানীয়রা আহতদের দ্রুত  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নওশাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌফিক নওশাদকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) আবু সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমারখালীতে ব্যক্তিগত অর্থায়নে ৩৫০ ফিট রাস্তা করে দিচ্ছেন আ’লীগ নেতা সুমন মিয়া

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

গাইবান্ধায় বিভিন্ন গ্রুপের তীব্র ব্লাড সংকট

রংপুরে আকিজ মটরস’র শো-রুম উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আইনজীবী আটক

কেএমপির খালিশপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা