crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে আকিজ মটরস’র শো-রুম উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০২১ ৮:২২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ‘সবার জন্য গাড়ি ’এই স্লোগানকে সামনে রেখে আকিজ মটরস দেশব্যাপি উন্নতমানের গাড়ি প্রস্তুত ও সরবরাহ করছে। এরই ধারাবাহিকতায় বিভাগীয় নগরী রংপুরেও একমাত্র মনোনীত ডিলার ভাই ভাই মটরস এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় নগরীর (আর.কে.রোড সংলগ্ন টি.এম.এস এর বিপরীত) ফিতা কেটে শো-রুমের শুভ উদবোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ উপলক্ষে আগামী ৩ দিনব্যাপি আকিজ মটরস এর বিভিন্ন প্রকার গাড়ি প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভাই ভাই মটরস এর প্রোপ্রাইটর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু, আকিজ মটরস এর অপারেশন ডিরেক্টর খন্দকার শাহিন আহমেদ তপন, হেড অফ ব্রান্ড এন্ড ক্রিয়েটিভ সাইফুল আলম জামিল, রংপুর জোনের এরিয়া ম্যানেজার সোহেল রানা, বাংলার চোখ’র চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু, ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলে হক প্রমুখ।

ভাই ভাই মটরস এর স্বত্বাধিকারী মিজানুর রহমান মিজান ক্রেতাদের উদ্যেশ্যে বলেন, আকিজ মটরস গাড়ির জগতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে, তা হলো সবার জন্য গাড়ি, গাড়ির মালিক যাতে সবাই হতে পারে সেজন্য সহজ কিস্তিতে গাড়ি প্রদান করবে দেশের এই প্রতিষ্ঠানটি। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে সাংবাদিক ইমরানের মায়ের ইন্তেকাল

সুন্দরগঞ্জে মাদকাসক্ত  ৫ শিক্ষার্থীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ

সুন্দরগঞ্জে মাদকাসক্ত ৫ শিক্ষার্থীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ

পঞ্চগড়ে কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস এমএ মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে মনি-মুক্তা খামার হতে কোরবানির পশু বিক্রি 

জাঁকজমকপূর্ণ আয়োজনে কিশোরগঞ্জে সাংবাদিক সংস্থার অভিষেক

নারায়নগঞ্জের অন্তঃসত্ত্বা ইউএনও ওএসডি’র ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ ও তদন্ত দাবি

নীলফামারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ডা. নিগার নাহিদ এর অকাল মৃত্যুতে ঝিনাইদহ জেলা বি এম এর শোক প্রকাশ

দাউদকান্দিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমিই জয়ী হবো ইনশাআল্লাহ