crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী নির্বাচন সংবিধান মেনে হবে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
আগামী নির্বাচন সংবিধান মেনে হবে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচন সংবিধান মেনে হবে। আমরা লন্ডনের ওয়েস্টমিনস্টারের গণতন্ত্র অনুসরণ করি। বিদেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই।’

ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চারজন সংসদ সদস্য বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বৈঠকশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নির্বাচন কমিশন অনেকটাই স্বাধীন। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে অতীতে সামরিক শাসকদের কাছ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আওয়ামী লীগের সামরিক শাসকরা বন্দুক ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখল করত এবং রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে পৃষ্ঠপোষকতা করত।’

প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের উদ্যোক্তাদের সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সেখানে যুক্তরাজ্যের বিনিয়োগকে স্বাগত জানাব।’

ব্রিটিশ এমপিরা বাংলাদেশের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। তারা এ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এ সময় উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরের প্রবাসী মহিদুজ্জামানের উদ্যোগে ৪‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ নম্বর আসামি গ্রেফতার

কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ নম্বর আসামি গ্রেফতার

রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের শুভেচ্ছা

লামার ফাঁসিয়াখালীতে ৩৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুসহ নিহত-২

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে মিষ্টি কুমড়া ভর্তি ট্রাকে ১১ কেজি গাঁজা ও ফেন্সিডিল আটক

ঝিনাইদহে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত