crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে  আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ৯১২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে ৯১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২২৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। আর তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে এক্সকেভেটর বাহনকারী ট্রাক্টর উল্টে নিহত ২

পাবনার সাঁথিয়ায় ভোটার তালিকা হালনাগাদে আলোচনাসভা

ভোলায় জরায়ুমুখের ক্যান্সাররোধে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু  

ডোমারে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পঞ্চগড়ে গলাকাটা অবস্থায় অটোচালক উদ্ধার

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর ম’রদেহ উদ্ধার

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর ম’রদেহ উদ্ধার

ইভিএম ভোট ডাকাতির মেশিন বললেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

দিনাজপুরের ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে

কেএমপির অভিযানে আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড সভাপতি গ্রেফতার