crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কুমিল্লার হোমনা বাজারে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার ওরফে ‘কাইল্লা প্রদীপ’ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা বাজারের শীলামনি মার্কেটের স্বর্ণভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার পুলিশের একটি টিম স্বর্ণভবনে অভিযান পরিচালনা করে। এ সময় প্রদীপ কর্মকার ওরফে ‘কাইল্লা প্রদীপের’ কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হোমনা থানার সাব-ইন্সপেক্টর ছোটন শর্মা।
গ্রেপ্তার প্রদীপ কর্মকার হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হোমনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রদীপ কর্মকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পরে বুধবার (৭ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় হোমনা থানায় দায়ের করা মামলার নম্বর (০৬)

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “ মাদকের বিরুদ্ধে আমরা জিরো টরারেন্স নীতি অনুসরণ করছি। পর্যায়ক্রমে হোমনার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে করোনার টিকা নিলেন সাংবাদিক আনছুর রহমান মানিক

প্যারিস পৌঁছলেন প্রধানমন্ত্রী

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে ছাতা বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ

বকেয়া বেতন ভাতার দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ

বানেশ্বরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

হোমনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারী পুলিশের জীবাণু নাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল