crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বৈঠক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬ খ্রি.) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস-এর এক বৈঠক অনুষ্ঠিত হয় ।

ইউএনডিপি প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং ইউএনডিপি বাংলাদেশের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস’ (SIPS) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। এছাড়াও উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনডিপি আবাসিক প্রতিনিধি উপদেষ্টা মহোদয়কে বাংলাদেশে ইউএনডিপির চলমান কার্যক্রম, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সাথে অংশীদারিত্বের বিষয়ে অবহিত করেন। এই যৌথ অংশীদারিত্ব একটি অধিকতর সাড়া প্রদানকারী, জনবান্ধব, তথ্য-প্রমাণ নির্ভর এবং জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি প্রকাশ করে। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির অব্যাহত সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সুশাসন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির অধিকতর সহায়তা কামনা করেন। একই সাথে বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন এবং সেবা সহজীকরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহযোগিতার আহ্বান জানান।

ইউএনডিপি বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রসমুহ এবং সংস্কার এজেন্ডা, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা প্রদানে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর নগরীর পাঠানপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ, আটক-১

ঝিনাইদহে আদম বেপারী টিটোর খপ্পরে পড়ে আনোয়ারের আত্মহত্যা

হোমনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে সড়ক বিভাজকের স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

সারা দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০৭

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়ারি আটক

হোমনায় এস.এস.সিতে পাসের হার ৮৮.৫১, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন

নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার