crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ।।
খুলনায় ছি*নতাইকারী ও দু*ষ্কৃতকারীদের হা*মলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে আজ বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পরিদর্শনকালে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। মন্ত্রী আহতের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এছাড়া ঘটনায় দায়ী অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিনজন দুর্বৃত্তের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছি*নিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।

পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হবেঃ জিএম কাদের

রংপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

জামালপুরে অসহায় যাদু শিল্পীদের পাশে দাঁড়ালেন যাদুকর ফয়সাল খান

ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে : আইজিপি

নাগরপুরে মা সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ডোমারে ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে মতবিনিময়

চান্দিনায় পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হলো ৩ ডাকাত

সব মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে দুই প্রতিষ্ঠানের দন্ড