crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১১, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ভালুকায় ডিম বহনকারী একটি পিকআপ আ’টকে অ’স্ত্রের ভ’য় দেখিয়ে ৭৫ হাজার ডিম লু’টের ঘটনায় ছয় ডা’কাতকে গ্রে’ফতার করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেলে জেলা ডিবি পুলিশের ওসি মো. সফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, শুক্রবার ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় ডা’কাতকে গ্রে’ফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ভালুকার ভরাডোবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল, সুমন মিয়া, আব্দুস সামাদ, ত্রিশালের গোপালপুরের আবু রায়হান, গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত ও অলহরি গ্রামের সোহাগ আলী।

ওসি সফিকুল জানান, ৩০ মে রাত সোয়া ২টার দিকে ভরাডোবা-উথুরা সড়কে একদল ডা’কাত দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে ৭৫ হাজার মুরগির ডিম বহনকারী একটি পিকআপসহ চালক মমিন, সহযোগী সুমন মিয়া ও ম্যানজার সবুজকে অ’স্ত্রের ভ’য় দেখিয়ে ডিমগুলো লু’ট করে। এ ঘটনায় পরদিন ভালুকা মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের ওপর।

তদন্তের ধারাবাহিতায় শুক্রবার গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয় ডা’কাতকে গ্রে’ফতার করা হয়। এ সময় ডা’কাতির কাজে ব্যবহৃত প্রা’ইভেটকার, লু’ট করা ডিমের পি’কআপ ও ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট ডিম উদ্ধার ও জড়িত অন্য আসামিদের গ্রে’ফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সারাদেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৮৩

কালীগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা, স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে ভাড়াটিয়া দম্পতি

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

নেত্রকোনায় কাঁঠাল গাছ থেকে গৃহকর্মীর ঝু’লন্ত লা’শ উদ্ধার।

নেত্রকোনায় কাঁঠাল গাছ থেকে গৃহকর্মীর ঝু’লন্ত লা’শ উদ্ধার।

দিঘলিয়ায় মি’থ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুষ্টিয়ায় অনাড়ম্বর পরিবেশে বিআরবি কেবল এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গুরুদাসপুরে পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে থানায় হাজির বৃদ্ধ দম্পতি