crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্কঃ ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৬ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এই পরীক্ষার আসন ব্যবস্থা প্রকাশ করেছে পিএসসি। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকৃতিতে বসানো হবে। কেবল রাজধানীতে নেওয়া হবে এ পরীক্ষা। সাধারণত বিভাগীয় শহরে বিসিএসের পরীক্ষা নেওয়ার রেওয়াজ আছে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসনগ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের। এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থীরা এক নম্বর পাবেন। আর ভুল উত্তর দিলে প্রতিটির জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

চকরিয়ায় ডজন খানেক মামলার আসামী করিম ডাকাত গ্রেপ্তার

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামছুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী কে এম খালিদ

করিমগঞ্জে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সংহতি সমাবেশ

রংপুরে আকিজ মটরস’র শো-রুম উদ্বোধন

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পুড়িয়ে দেওয়া বাড়ীটি ক্ষতিগ্রস্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি

ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে বাম্পার ফলনের সম্ভাবনা

জুলাই শহিদদের তালিকায় অন্তর্ভুক্ত হলো আরও ১০ জনের নাম