crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারী পুলিশের জীবাণু নাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩১, ২০২০ ৩:১৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী শহরে জীবাণুনাশক ওষুধ মেশানো পানি ছিটানো শুরু করেছে জেলা পুলিশ।সোমবার(৩০ মার্চ)দুপুরের দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম)। সামাজিক দায়বদ্ধতা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে শহরের পৌর সুপার মার্কেট, কালীবাড়ি মোড়, বড়বাজার, ডালপট্টি, গাছবাড়ি, কেন্দ্রীয় বাস টার্মিনাল,বিভিন্ন দপ্তর ও এলাকাসহ শহরের প্রধান সড়কে জীবাণুনাশক ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল)রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রবিউল ইসলাম, সদর থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজালুল হক, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম, একে আজাদ খান প্রমুখ।
সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, পুলিশের পক্ষে এর আগে মাস্ক, লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার থেকে দুটি ট্যাংলড়ির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ মেশানো পানি ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। অপরদিকে, একই দিনের বিকেলে জেলার ডিমলা উপজেলা সদরের শহীদ মিনার চত্বরের পাঁচমাথা মোড়ের প্রধান ও অন্যান্য সড়কগুলোসহ আশ-পাশের বিভিন্ন এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এইচ এম ফিরোজের নেতৃত্বে সামাজিক দায়বদ্ধতা থেকে জীবাণু নাশক ওষুধ মেশানো পানি ছিটানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে’: আইনমন্ত্রী

ঘোড়াঘাটে কাঁচা মরিচে আগুন, কেজি ছাড়ালো ৪০০ টাকা

পঞ্চগড়ে ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

জামালপুরে রেলের টিকিট কালোবাজারির দায়ে ১ব্যক্তির কারাদণ্ড

ঝিনাইদহে আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাগানমালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন আনিসুর রহমান

ডোমারে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

হোসেনপুরে মোবাইল কোর্টের অভিযান, ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা