crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশি হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সৌদি আরবের ‘আল-বাইত গেস্টস’-এর সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চুক্তি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
পবিত্র হজ ২০২৭ (১৪৪৮ হিজরি) উপলক্ষ্যে সরকারি মাধ্যমের বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন ও মাশায়ের অঞ্চলে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সৌদি আরবের সেবাদাতা প্রতিষ্ঠান আল-বাইত গেস্টস কোম্পানির (Al-Bait Guests) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি এবং আল-বাইত গেস্টসের প্রতিনিধিবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, কাউন্সেলর (হজ) ও কনসাল (হজ) এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুক্তির আওতায় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, মানসম্মত খাবার, অভ্যন্তরীণ পরিবহন এবং মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রয়োজনীয় লজিস্টিক সেবা সমন্বিতভাবে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে হজের গুরুত্বপূর্ণ দিনগুলোতে তাঁবু, খাবার ও যাতায়াতসংক্রান্ত সেবার মান বজায় রাখা এবং ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনা, তাঁবু ও সংশ্লিষ্ট সেবার কার্যক্রম পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তি সহজ করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের স্থান হবে জেলখানা :ঝিনাইদহের পুলিশ সুপার

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু ও ড্রেজিং মেশিন জব্দ

সবুজ পৃথিবী গড়তে জনপ্রিয় হয়ে উঠেছে ডোমার চিলাহাটি এলাকার ব্র্যাক নার্সারী

করোনাকালে সাংবাদিকদের সহায়তা শেখ হাসিনার এক অনন্য দৃষ্টান্ত : ড. হাছান মাহমুদ

শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই!

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

ঘোড়াঘাটে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের উদ্বোধন