crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আর সাধারণ কেউ নয়, শুধু সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। পাশাপাশি তাকে সরকারি চাকরিতে নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা হতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে। এরপর ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে।

পরিচালনা পর্ষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয়–এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন।

আন্ত শিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যমান নিয়মে একটি সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা অথবা চাকরিরত অথবা অবসরে যাওয়া কর্মকর্তার কথা পলিসি লেভেল থেকে ঠিক করা হয়েছে। শুধু সভাপতি পদটির জন্য পরিবর্তন আনা হয়েছে। অন্য পদগুলো আগের মতোই আছে।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ নভেম্বর সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড কারা পাবেন, কত পাবেন এবং কীভাবে পাবেন

দিনাজপুরে তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জমি দ’খলের সহযোগিতার অভিযোগে ইউএনও -এসিল্যাণ্ডসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মন্ত্রণালয়ের চিঠি

ঝিনাইদহে এসএসসিতে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আটক ১

নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

দিনাজপুরে মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত