crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে এসএসসিতে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৯, ২০২০ ৪:২১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে মনিরুজ্জামান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার গভীর রাতে শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সিআইডি পুলিশ। আটক মনিরুজ্জামান গোলকনগর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। শুক্রবার সকালে ঝিনাইদহ সিআইডি পুলিশ সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে প্রতারণা শুরু করে। হাসান মাহমুদ নামে একটি ভুয়া আইডি খুলে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল প্রস্তুত কাজে নিয়োজিত ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা পরিবর্তন করতে চায় বা এ প্লাস পেতে আগ্রহী তাদের ইনবক্সে যোগাযোগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার পোস্ট দেয়। পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর ফেসবুক থেকে তাদের ব্লক করে দেয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে ঝিনাইদহ সিআইডি ও জেলা পুলিশ। সাইবার পুলিশের প্রযুক্তিগত সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিআইডি যশোর এন্ড কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম, পুলিশ সুপার রেশমা শারমিন, পুলিশ পরিদর্শক কাজল কুমার শর্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪ নারী আটক

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৮

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো খুদে শিক্ষার্থীরা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো খুদে শিক্ষার্থীরা

নাগরপুর উপজেলা যুবলীগের জাতীয় শোকদিবস পালন

খোকসায় অজ্ঞাত ঠিকানার এক শিশুর সন্ধান

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডোমারে বাড়ির সীমানাকে কেন্দ্র করে মারপিট, আটত ৪