crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গণভোটে ‘হ্যাঁ’, বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানো থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

ইসির এই নির্দেশনা বাস্তবায়নে সব কর্মকর্তা-কর্মচারীদের অফিশিয়ালি নির্দেশনা দেওয়া হবে। শুক্রবার গণভোটের প্রচারণা বিষয়ে গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ এর প্রচার বিষয়ে নির্বাচন কমিশনের যে নির্দেশনা তা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিষয়টি গণমাধ্যমের সুবাদে সবাই জেনেছেন। এখন অফিসিয়ালি জানানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে।’

এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক জানিয়েছেন, নির্বাচনের কমিশনের বিধি ছিল না বলেই সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার ব্যাপারে কোন প্রচারণা চালানো হবে না। নির্বাচন কমিশন বিধিনিষেধ দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নেবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধু হকার্স মার্কেট নির্মাণপূর্বক রংপুরের অবহেলিত হকার্সদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ হকার্স লীগের স্মারকলিপি প্রদান

প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড হিসেবে চূড়ান্ত মনোনীত হয়েছেন ডোমারের জাবির

প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড হিসেবে চূড়ান্ত মনোনীত হয়েছেন ডোমারের জাবির

তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কুমিল্লায় আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

নাসিরনগরে কুটির শিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সীমান্তে তরুণকে গু’লি করে হ’ত্যার ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ

সুনামগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রংপুরে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩