crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারীর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে (২৩ ফেব্রুয়ারি) কুন্ডা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ওই শোক সভার আয়োজন করা হয়।

কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল হকের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আবদুল মান্নান ঠাকুরের সঞ্চালনায় সভায় প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- নাক কান ও গলা বিশেষজ্ঞ সার্জন ডা: রোকন উদ্দিন ভূইয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের সভাপতি সেলিম মোল্লা,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইয়া,সেভ দি চিড্রেনের কর্মকর্তা সুজনময় চৌধুরী,কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া জাহান,সাবেক শিক্ষক সুলতান আহমেদ রউফ, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল জলিল ভূইয়া,সাবেক ইউপি সদস্য মো: সামছু মিয়া,শরিফুল ইসলাম,ইউপি সদস্য এখলাছ মিয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ,মাসুদ চৌধুরী প্রমুখ। শোক সভা শেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে ১৯৬৮ সাল থেকে ২০২৩ সালের এপর্যন্ত কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।
শোক সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে নারীর মানবাধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ সমাপ্ত

খোকার মরদেহ দেখতে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিট

কেএমপির ডিবি পুলিশ অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

মুজিব বর্ষে বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে জামালপুরে উদ্যোক্তা সমাবেশ

নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

তথ্য অধিদফতরের বার্তা

পাবনার ঈশ্বরদীতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রংপুরে মানববন্ধন

ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ