crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

 

 

রংপুর ব্যুরো :

প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে কার্যকর হয়েছে এ আদেশ। এ নিয়ে জাতীয় পার্টির দূর্গখ্যাত রংপুরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

আজ বুধবার সন্ধ্যার পরপরই জাতীয় পার্টি রংপুরের কার্যালয়ে আসেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ অন্যান্য নেতাকর্মীরা। সবাই অবস্থান নেন পার্টি অফিসে।

এদিকে রাঙ্গার নির্বাচনী এলাকা গংগাচড়ায় অনেকেই পক্ষে বিপক্ষে মত প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

এ বিষয়ে মহানগর জাতীয় পার্টি রংপুরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত। রাঙ্গা ভাই আমাদের বলার কোন ভাষা রাখেন নাই। তিনি পার্টির সিদ্ধান্ত মানেন নাই।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা একটা দলের কর্মী। আমরা যদি ওই দল করি, তাহলে সেই দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত আমাদের মানতেই হবে। তাছাড়া মুল স্রোতের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।

তবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের কীভাবে রংপুরে রাজনীতি করেন, আমিও তা দেখে নেব। মশিউর রহমান রাঙ্গার এ হুঁশিয়ারির ব্যাপারে কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে জেলা জাতীয় পার্টি রংপুরের কোন নেতাকর্মীর এ বিষয়ে কারো মন্তব্য পাওয়া যায়নি। সবমিলিয়ে চরম উত্তেজনা তৈরী হয়েছে রংপুরে জাতীয় পার্টিতে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর বিভাগজুড়ে ২৪ ঘণ্টায় ৪৫৬ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সহায়তা দিলেন ডিসি

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ২ সহোদরসহ ৭ মাদকাসক্তের অর্থদণ্ড

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জনসমুদ্রে পরিনত জাতীয় প্রেসক্লাব

পঞ্চগড়ে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে এক বাইক রাইডার যুবকের মৃত্যু

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ

ময়মনসিংহে ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা