crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২০ ৯:৫২ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ ফাঁস হয়ে পড়েছে। এই জাল সনদ দেখিয়ে তিনি তিনটি কলেজে চাকরি করেছেন বলে অভিযোগ। বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ওয়েবসাইডে গত ১৭ সেপ্টম্বর ১৬২১ নং স্মারকে জাল এবং আসল সনদধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমূপ্র) ফিরোজ আহম্মেদ স্বাক্ষরিত শিক্ষক নিবন্ধন সনদ যাচাই পত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আব্দুল লতিফের কন্যা ফতেমা খাতুনের স্থলে নিজের নাম বসিয়ে কালীগঞ্জের ইয়াকুব আলীর কন্যা ফাতেমা খাতুন ২০১২ সালের ৮ম নিবন্ধন পরীক্ষার জাল সনদ তৈরি করেন। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আসল ফাতেমা খাতুনের রেজি নং হচ্ছে ২০১২৮২৩০১৩। অন্যদিকে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুনের রেজি নং হচ্ছে ২২১২৮২১২০২। এনটিআরসিএ’র ওয়েবসাইটে মন্তব্য করা হয়েছে সনদটি সঠিক নয়। উত্তীর্ণ রোল নাম্বারটি অন্য ব্যক্তির। তথ্য নিয়ে জানা গেছে, কালীগঞ্জের ইয়াকুব আলীর কন্যা ফাতেমা খাতুন ২০১২ সালের ৮ম নিবন্ধন পরীক্ষার জাল সনদ নিয়ে প্রথমে যশোরের একটি কলেজে চাকরি করতেন। সেখান থেকে ইনডেক্স নিয়ে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজে যোগদান করেন। এই জাল সনদের বুনিয়াদেই তিনি সরকারি বেতন ভাতা গ্রহণ করতে থাকেন। কালীগঞ্জের মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজটি সরকারিকরণের প্রক্রিয়া শুরু হলে তিনি তড়িঘড়ি করে এখানে যোগদান করেন। ফাতেমা খাতুন এখন সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমূপ্র) ফিরোজ আহম্মেদ স্বাক্ষরিত চিঠিতে বর্ণিত সনদধারী ব্যক্তি জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে দালিলিকভাবে প্রমাণিত হওয়ায় উক্ত জাল ও ভুয়া সনদধারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা রুজু করতে সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল জানান, আমি এখনো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ’র এ সংক্রান্ত চিঠি পায় নি। চিঠি পেলে নির্দেশমতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে পল্লীবন্ধুর মাজার জিয়ারত করলেন রংপুর মহানগর যুব সংহতি

রংপুরে পল্লীবন্ধুর মাজার জিয়ারত করলেন রংপুর মহানগর যুব সংহতি

সিজিপিএ বাতিলের দাবিতে কুমিল্লা মেডিকেল কলেজের ৩১ ব্যাচের শিক্ষার্থীদের মানববন্ধন

সিজিপিএ বাতিলের দাবিতে কুমিল্লা মেডিকেল কলেজের ৩১ ব্যাচের শিক্ষার্থীদের মানববন্ধন

হোমনায় তিন চিকিৎসকসহ করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ

ঝিনাইদহে সাধুহাটি ইউপি চেয়ারম্যান নাজীর উদ্দিনের সহযোগিতায় নিন্মআয়ের মানুষের মাঝে সামগ্রী বিতরণ

স্মার্ট বাংলাদেশ গড়তে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে মেয়র ইকরামুল হক টিটু

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলো পঞ্চগড় জেলা আওয়ামীলীগ

নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করলেন ইউএনও

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

‘‌সাংবাদিক ছাড়া কোনো সমাজ ও গণতন্ত্র চলতে পারে না’

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন