crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বিদ্যালয়ের সভাপতির উদ্যোগে শিক্ষার্থী পেলো বাইসাইকেল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০২০ ৪:৫৯ পূর্বাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিদ্যালয়ের সভাপতির উদ্যোগে এক অসহায় শিক্ষার্থী পেলো বাইসাইকেল।
শনিবার দুপুরে ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি রাশেদ মাহমুদ উজ্জল তার নিজস্ব অর্থায়নে অসহায় এক শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেয়ায় দৃষ্টান্ত স্থাপন করেন।
উক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র প্রশান্ত চন্দ্র রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা এলাকা থেকে দীর্ঘ ৫ কিঃমিঃ হেঁটে বিদ্যালয়ে আসে। তার দিন মজুর পিতা সত্যেন চন্দ্র রায় তার ছেলেকে একটি পুরাতন বাইসাইকেল কিনে দিয়েছিল। গত সপ্তাহে তার ওই সাইকেলটি হারিয়ে যায়। সেই থেকে ছাত্রটির বিদ্যালয়ে আসা কষ্টকর হয়ে পড়ে। মানবতার দিকে চেয়ে উক্ত বিদ্যলয়ের সভাপতি আজ একটি নতুন বাইসাইকেল উপহার দেয়ায়, সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। বিতরণকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, সহকারী শিক্ষক তানবীর ইসলাম তন্ময়, খায়রুল ইসলাম সুমন, সুস্মিতা কুন্ড, শিক্ষার্থীর বাবা সত্যেন চন্দ্র রায়সহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অভিভাবক সত্যেন চন্দ্র বলেন, আমি দিনমজুরের কাজ করে সংসার চালাই একটি পুরাতন সাইকেল কিনে দিয়েছিলাম ছেলেকে। সেটিও হারিয়ে যাওয়ায় আমার ছেলেটি ভীষণ কষ্ট পায়। আজ বিদ্যালয়ের সভাপতির এধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভগবান যেন তার মঙ্গল করেন। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জল বলেন, আমি এই বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে বিদ্যালয়ে নিজ অর্থায়নে সিসি ক্যামেরা লাগানো, অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের ম্যাসেজের মাধ্যমে অবগতকরণ। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিত করা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিটি শিক্ষার্থীকে পানির পট প্রদানসহ মাননীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সহায়তায় বিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু জানান, সভাপতির এর আগেও মেধাবী ও অসহায় এক শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করেন। সভাপতির এ ধরণের কার্যক্রমের জন্য ২০১৯ সালে ডোমার উপজেলায় শ্রেষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত হন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আবরারের ছোট ভাই আবরার ফায়াজকে মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিল তিনভাই

শৈলকুপায় দেশীয় অস্ত্রসহ আটক- ২, চলবে অস্ত্র উদ্ধার অভিযান

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনকে ৫০ হাজার টাকা জ’রিমানা

নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

শৈলকুপায় মেম্বার প্রার্থীর শোডাউনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মর্মান্তিক ‘মৃত্যু’

চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ভোলা সদর হাসপাতালের রোগীরা

১২ ফেব্রুয়ারির মধ্যে আসা পোস্টাল ভোটগুলোই গণনায় অন্তর্ভুক্ত করবে ইসি

পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান