crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পি’টিয়ে হ’ত্যার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :

নেত্রকোনার কলমাকান্দায় লক্ষীপুর গ্রামে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পি’টিয়ে হ’ত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো-মো. হাতেম আলীর ছেলে মো. হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া (২২)। তারা সকলেই কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশন অফিসার মো. আনোয়ার হোসেনের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এ হ’ত্যা মামলার বাদী আব্দুল মালেক (৫০) ও প্রতিবেশী আসামি হাতেম আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আসামীরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এতে বাদীর স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাধা দেন। ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গা’লিগালাজ এবং একপর্যায়ে আসামিরা কাঠের রুল দিয়ে মাথায় আ’ঘাত করতে থাকেন। আ’ঘাত করাকালে মোমেনা খাতুনের কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদ মাথায় আ’ঘাত প্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়।’

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার মূলহোতা মো. হাতেম আলীকে গত ১ জানুয়ারি গ্রেফতার করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

আসতাগফিরুল্লাহর আমল

আসতাগফিরুল্লাহর আমল

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হলেন জামালপুরের ফরহাদ হোসেন

পাবনায় ‘গণপিটুনিতে’ দুই চরমপন্থী সন্ত্রাসী নিহত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

জনগণকে সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চায় পুলিশ : আইজিপি

পঞ্চগড়ে কাষ্টিং দুর্ঘটনায় চিনিকল শ্রমিক নিহত

পঞ্চগড়ে কাষ্টিং দুর্ঘটনায় চিনিকল শ্রমিক নিহত

দিনাজপুরে জেলা প্রশাসনের অভিযানে ১৫ জনের জরিমানা