crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
“জলাতঙ্ক নির্মূলে-কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে বালুবাড়িস্থ প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রাণিসস্পদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় জলাতঙ্কের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন দিনাজপুরের উপপরিচালক
ডা. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তিশা প্রমুখ।

বক্তারা বলেন, উন্নত বিশ্বে যেভাবে জলাতঙ্ক নিয়ন্ত্রণ করে, সেভাবে চেষ্টা করলে আমাদের দেশেও জলাতঙ্ক নিয়ন্ত্রন বা নির্মূল করা সম্ভব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সবার সাধ্যানুযায়ী কুকুরের খাবারের ব্যবস্থা করতে হবে। তাদের সাথে ভাল আচরন করতে হবে।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা ভেটেরিনারি সার্জন ডা. এম এ জলিল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগমসগ বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, হাবিপ্রবি’র ভেটেরিনারি বিভাগের প্রশিক্ষণরত শিক্ষার্থী, খামারি ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় অটোরিকশা চালককে জ*বাই করে হ*ত্যা

জুলাই আন্দোলন নিয়ে আদালতে যে তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

৩৬ টাকা কেজি বোরো ধান এবং ৪৯ টাকা কেজি চাল কিনবে সরকার

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দুমকিতে ডা’কাতি করে ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক

হোমনায় মানহীন ৫২টি পন্য বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ ইউএনও’র