crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে এক বাইক রাইডার যুবকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি।।
ঢাকা থেকে মোটরসাইকেল ট্যুরে বন্ধুদের সাথে পঞ্চগড়ে ঘুরতে এসে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক বাইক রাইডার যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে বাইকের অপর আরোহী মাহফুজ হাসান (৩০)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে আহত মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এর আগে বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা – দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে ঢাকা ডিএমপির নিউমার্কেট এলিফ্যান্ট রোডে থাকতো বলে জানা গেছে। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১৪ টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন বাইক রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাইক ট্যুরে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ড- ১২-৩৩৩৩) সাথে মুখোমুখি সং*ঘর্ষে মোটরসাইকেলে থাকা ২ জন গুরুতর আহত হয়। এ সময় বাইকার টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।

অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় হাসপাতালে সিয়াম মৃত্যুবরণ করেন। এদিকে স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে একজন সহকারী ও গরুসহ আটক করে রাখে স্থানীয়রা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে হে’রোইন ও ই’য়াবার বিকল্প এখন ব্যাথানাশক ট্যাবলেট

সুন্দরগঞ্জের ধর্মপুর ডি.ডি.এম উচ্চ বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক, এমপিওভুক্তিতে আইনি লড়াই

কালীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ

নাসিরনগরে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

২১শে ফেব্রুয়ারির ১ম প্রহরে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) -এর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য প্রদান

ডোমারে সিএসজি সদস্যদের মাঝে সক্ষমতা ও পুষ্টি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

আজ সিনোফার্ম, মঙ্গলবার মডার্নার টিকা দেয়া শুরু, পাশাপাশি দেয়া হবে ফাইজারের টিকাও

সোনারগাঁয়ে জমা-জমিকে কেন্দ্র করে বাবাকে পি*টিয়ে জখম করল ছেলে-মেয়েরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার