crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ সোমবার (১৯ অক্টোবর, ২০২৬ খ্রি.) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত (Special Envoy of the United Nations Secretary-General on Myanmar) জুলি ইসাবেল বিশপ (Julie Isabel Bishop) সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমার নাগরিক (FDMN)-কে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে। তিনি এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ দূত জুলি বিশপ বর্তমান সংঘাতময় পরিস্থিতির কথা তুলে ধরে জানান যে, সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে নিয়মিত যোগাযোগ ও কূটনীতি অব্যাহত রেখেছেন।”

বৈঠকে সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইনের আধিক্য, মানব ও মাদক পাচার এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক (Carol Flore-Smereczniak), সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন (Duncan Keith Wilson), ইউএনএইচসিআর-এর উপ-প্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনি (Juliette Murekeyisoni) প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাদারগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

গাজীপুরে ৪ ইটভাটা ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত,২ ভাটা মালিকের ১০ লাখ টাকা জরিমানা

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ

হোমনায় ৭ টি চোরাই গরু উদ্ধার , আটক -১

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : নিহত ১, আহত ১০

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

নওগাঁয় পু‌লিশ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি

স্বাস্থ্য সেবা এখন মানুষের দোড় গোঁড়ায় : নৌ পরিবহন প্রতিমন্ত্রী