crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ট্রাকের ধা-ক্কা-য় মোটরসাইকেল আরোহী নি-হ-ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ট্রাকের ধা-ক্কা-য় আলিম ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নি-হ-ত হয়েছে।
এসময় মোজাফ্ফর হোসেন (১৮) নামে একজন আ-হ-ত হয়েছে।
জানা যায়, নিহত আলিম দেবীগঞ্জ উপজেলার সাকোয়া এলাকার সাকালুর ছেলে এবং আহত মোজাফ্ফর হোসেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার  সাতমেরা ইউনিয়নের দশমাইল এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষ করে আলিম ও মোজাফ্ফর মোটরসাইকেলযোগে বিরাজোত এলাকা থেকে দশমাইল বাজারে চা খাওয়ার জন্য বের হয়। পরে দশমাইল এলাকায় গেলে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  আলিমকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোজাফ্ফরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সু চির বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করল সামরিক সরকার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনগ্রসর রবিদাস ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনগ্রসর রবিদাস ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

‘ইভিএম থেকে সরে আসা সরকারের ইতিবাচক পদক্ষেপ’- রংপুরে নুর

‘ইভিএম থেকে সরে আসা সরকারের ইতিবাচক পদক্ষেপ’- রংপুরে নুর

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে নগদ ৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধারসহ চো’র চক্রের ১ সদস্য গ্রেফতার

BHRC রাজশাহী বিভাগীয় মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে জুলাই শহিদদের পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান

রেকর্ড তাপ বিদ্যুৎ উৎপাদন, তবুও বাড়ছে লোডশেডিং

ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে অসহায় নারীদের বিক্ষোভ

জামালপুরে ব্রিজ ভেঙ্গে সিমেণ্ট বোঝাই ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন