crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত, আহত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৮:২০ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বাড়ির পাশে রাস্তায় রড কাটার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত এবং ১ জন আহত হয়েছেন । নিহত লিটন (৪০) উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং গুরুতর আহত ব্যক্তি একই গ্রামের রাজ মিয়ার ছেলে ফয়সাল (২০)। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা পেশায় রাজমিস্ত্রী। আজ বুধবার সকালে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের আলমমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মী ফরিদ মিয়া জানান, ‘লিটনসহ তারা পাঁচ জন আলমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে রাজমিস্ত্রীর কাজে যান। এদের মধ্যে লিটন ও ফয়সাল রাস্তায় রড সোজা করার কাজ করছিলেন; আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে দেখি তারা দু’জন দু’দিকে ছিটকে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, নিহত লিটন একজন রাজমিস্ত্রী। রাস্তার মধ্যে রড সোজা করার কাজ করতে গিয়ে সেসহ আরেকজন ওপরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকায় রেফার করেন। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় সামাজিকভাবে দাফন কাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শৈলকুপায় যৌতুকের দাবিতে নির্যাতন করে ওড়নায় ফাঁস দিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই হতাশ নিহতের পরিবার

স্বামীকে এসিড মেরে টাকা ছিনিয়ে নিল স্ত্রী !

অ’গ্নিসন্ত্রাসীরা হাতেনাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ওই আ’গুনে ফেলেই হাত পু’ড়িয়ে দিতে হবে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান

ঝিনাইদহে ইজিবাইক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ

পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ