crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ>>

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান করেছেন।

আজ বৃহস্পতিবার, আইপি পুলিশ-৬,  খুলনার পুলিশ সুপারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩ নভেম্বর,২০২২ খ্রি. বেলা ৩ টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার বাগেরহাট জেলার মোংলা থানাধীন ‘‘ওরিয়ন গ্যাস লিঃ’’ পরিদর্শন এবং ‘ওপেন হাউজ ডে’ সভায় যোগদান করেন।

এ সময়, পুলিশ সুপার কারখানা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। তিনি শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ কারখানা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে সকলকে অনুরোধ জানান । অহেতুক কোন প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষ’তি সাধন হতে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন । তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। এছাড়াও, শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার শিল্প প্রতিষ্ঠানের যে কোন সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন। পরিশেষে, তিনি কারখানার নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্রসমুহ ও সিসি ক্যামেরাগুলোর অবস্থান এবং শ্রমিকের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে অত্র ফ্যাক্টরীর প্লান্ট ম্যানেজার মোঃ রওশন আলম, অ্যাডমিন মোঃ তানভীর আহম্মেদ ও পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোহাম্মদ খায়রুজ্জামানসহ  অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কেএমপি’র মাদক বিনোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুরে সাবেক এমপির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে করোনার উপসর্গে দুইজনের মৃত্যু, মৃতদেহ দাফন করল ইসলামিক ফাউন্ডেশন

ঝিনাইদহে র‌্যাব-৬ এর সফল অভিযানে নকল প্রসাধনী জব্দ, দুই জনের কারাদণ্ড

হোমনায় শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

রংপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা ধর্ষকের মৃত্যুদণ্ড

দাউদকান্দিতে চাঁ’দাবাজির মামলায় আসামি গ্রেফতার না হওয়ায় নি’রাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি