crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মাদকসেবীর ‘ছুরিকাঘাতে’ পুলিশের এএসআই ‘নিহত’

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে মাদকসেবীর ‘ছুরিকাঘাতে’ আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম ‘মারা’ গেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ‘মৃত্যু’ হয়। পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা। তিনি ২০১২ সালে পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মাঝরাতে কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবীকে ধরতে যান এএসআই পেয়ারুল ইসলাম। সেখানে পলাশ নামে এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করেন। এ সময় পলাশ তার কাছে থাকা ‘চাকু’ দিয়ে পেয়ারুলের বুকে ‘আঘাত’ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ আরও জানায়, জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ১৭ মিনিটে তার ‘মৃত্যু’ হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে আটক-১

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

খালেদা জিয়ার করোনা আক্রান্ত নিয়ে ধোঁয়াশা!

তিতাসে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

দুই মাসেও উদ্ধার হয়নি ডোমারের গৃহবধূ নুরবানু

দুই মাসেও উদ্ধার হয়নি ডোমারের গৃহবধূ নুরবানু

পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে কৃষক খুন

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

হোমনায় মধ্যরাতে চালের গদিতে রহস্যজনক বিস্ফোরণ!

হোমনায় মধ্যরাতে চালের গদিতে রহস্যজনক বিস্ফোরণ!