crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১১, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক সিএমএ আলিম আল রাজী এ রায় দেন। দন্ডিত দিদার লস্কার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে। দন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর দিদার লস্কার যৌতুকের দাবিতে তার স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। এমন খবর পেয়ে শিলা খাতুনের পরিবারের লোকজন দিদারের বাড়িতে গিয়ে দেখতে পান তার মৃতদেহ পড়ে আছে। স্বামী দিদার লস্কার তার পুত্র সন্ত্রানকে নিয়ে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মৃত্যুর পরদিন ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে ১নং আসামি দিদার লস্কার দোষী প্রমাণিত হওয়ায় আদলত তাকে ফাঁসির আদেশ প্রদান করেন। বাকী ২ আসামিকে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের এ মামলা হতে খালাস প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

চকরিয়া থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণে -এসপি মাসুদ

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উৎসব সুরাঞ্জলি

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উৎসব সুরাঞ্জলি

কেএমপির অভিযানে ৫৫৫ টি হাইড্রোলিক হর্ণ অপসারণ

ডিমলায় সড়ক দুর্ঘটনায়  তিন বন্ধু নিহত!

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

দাউদকান্দির প্রত্যন্ত এলাকায়ও গড়ে উঠছে ছাদবাগান

নাগরপুরবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা