crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নতুন বছরে সকল স্কুলে ভর্তি হবে লটারিতে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক>>   ২০২২ সালের শিক্ষাবর্ষে সকল স্কুলে ভর্তি হবে লটারির মাধ্যমে। গত বছরের মতো এবারও বেসরকারি ও সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। টেলিটকের মাধ্যমে লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের নেতৃত্বে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য অনুযায়ী, ভর্তি নীতিমালায় সরকারি চাকরিজীবী কেউ বদলি হলে তার নতুন কর্মস্থলের কাছাকাছি সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হয়ে থাকে। বর্তমানে সে সুবিধার সঙ্গে সরকারি চাকরিজীবী কেউ মারা গেলে বা অবসরে গেলে সেই শিক্ষার্থীর পরিবার অন্য স্থানে স্থানান্তর হলে সেখানে ভর্তির সুযোগ দেওয়া হবে। এ সুবিধা মাত্র একবারের জন্য দেওয়া হবে।

জেলা পর্যায়ের কিছু শিক্ষার্থী ভর্তির জন্য একাধিক জেলায় আবেদন করে থাকে। সেই ক্ষেত্রে ভর্তির আগে বা পরে পছন্দের বিদ্যালয়ে ভর্তির জন্য নিজ ও নির্বাচিত জেলার স্কুলে আলোচনা করে তারা ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে পারবে।

এবারও আগের মতোই বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি ২০০ টাকা ও সরকারিতে ১৭০ টাকা রাখা হয়েছে। শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো হচ্ছে না। ভর্তি নীতিমালার অন্যান্য বিষয় আগের মতো থাকছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

জামালপুরে ইট ভাটার বিরুদ্ধে অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

জামালপুরে গণতন্ত্র মঞ্চের ইফতার মাহফিল

বাতিল করা হলো শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

রংপুরে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্যের মৃত্যু

ডোমার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি হলেন রাশেদ মহমুদ উজ্জল

জনগণের কাছে হেরে গিয়ে জ্বা’লাও-পো’ড়াও’র পথ বেছে নিয়েছে বিএনপি-জামায়াত : ইঞ্জি.আবদুস সবুর

স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী

বগুড়ায় ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতায় গ্রাম পর্যায়ে বাড়ছে আইনী জনসচেতনতা

কুমিল্লার জেলা প্রশাসক কর্তৃক গণবিজ্ঞপ্তি প্রকাশ