
ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কুমিল্লার হোমনায় কাঞ্চন বাহিনীর শীর্ষ সন্ত্রাসী মাহবুব আলম কাঞ্চন প্রকাশ মাহবুব কাঞ্চন কে ( ৪০)গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে হোমনা থানা পুলিশের একটি টিম দূর্গাপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, “মাহবুব আলম ওরফে মাহবুব কাঞ্চনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এ চক্রের সদস্যদের বিরুদ্ধে মা*দক, চো*রাচালান, স*ন্ত্রাসী কর্মকাণ্ড, অ*পহরণ, চাঁ*দাবাজি ও দ*খলবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাধারণ জনগণ তাদের নিকট জি*ম্মি। এ চক্রের বিরুদ্ধে মামলা বা মুখ খুলতে সাহস পায় না বলেও সূত্রগুলো জানিয়েছে। পুলিশ এ পর্যন্ত মাদক ও অ*স্ত্রসহ এ চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে যারা কাঞ্চন গ্রুপের সদস্য বলেও জানা গেছে।
সম্প্রতি মাহবুব কাঞ্চন স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে গ্রামে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছেন বলেও জানা যায়। তবে তার অনুসারীরা এলাকায় চাঁ*দাবাজি, অপ*হরণ ও স*ন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। মাহবুব কাঞ্চনের স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়টিকে একটি কৌশল বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে আজ শনিবার মাহবুব কাঞ্চনের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাদের দাবি, পুলিশ মাহবুক কাঞ্চনকে বিনা অভিযোগে ও বিনা ওয়ারেণ্টে গ্রেফতার করেছে। এসময় তারা মাহবুক কাঞ্চনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “মাহবুব কাঞ্চনের বিরুদ্ধে হোমনা থানাসহ বিভিন্ন থানায় ১২/১৫ টি মামলা রয়েছে। মাহবুব কাঞ্চনের স্বীকারোক্তি অনুযায়ী তার বিরুদ্ধে ৮ টি মামলা বিচারাধীন রয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে ঘারমোড়া ও আসাদপুর এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “মাহবুব কাঞ্চনের একটি বাহিনী রয়েছে যারা তার নাম ব্যবহার করে অ*পহরণ, চাঁ*দাবাজি ও জমি দখলসহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে।”
আজ শনিবার মাহবুব কাঞ্চনকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে করা বিক্ষোভ মিছিলের বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “একজন স*ন্ত্রাসীর পক্ষে এটা করতে পারে না। বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়।”
তিনি আরও জানান, “এধরনের অপরাধীদের বিরুদ্ধে হোমনা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
















