crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর ও মাদারগঞ্জে ২ প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২০ ৩:৩৬ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর শহর ও মাদারগঞ্জ উপজেলায় প্রবাসী দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ মার্চ, শনিবার দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় এবং বিকেলে জামালপুর শহরের সর্দারপাড়ায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আবু আব্দুল্লাহ খান সংবাদ মাধ্যমকে জানান জানান, জামালপুর শহরের সর্দারপাড়া এলাকার ইংল্যান্ড থেকে শশুর বাড়িতে বেড়াতে আসা এক যুবক গত ০৯ মার্চ দেশে এসে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানার অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে শনিবার বিকেলে
ভ্রাম্যমাণ আদালত ওই যুবকের শশুর বাড়ীতে গেলে তাকে বাসার সামনেই পাওয়া যায়। হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে সংক্রমক ব্যাধি আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আবু আব্দুল্লাহ খান। যুবকটি বাংলাদেশ বংশোদ্ভুত ইতালিয়ান নাগরিক। তিনি পাঁচ বছর যাবত ইংল্যান্ডে বসবাস করছেন।

অপরদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, শনিবার দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় সিধুলী ইউনিয়নে দুবাই থেকে আসা এক ব্যাক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগের সংক্রমক ব্যাধি আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় সড়ক দুর্ঘটনায়  তিন বন্ধু নিহত!

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলো পঞ্চগড় জেলা আওয়ামীলীগ

নাসিরনগরে র‌্যাবের অভিযানকালে হামলায় ২সদস্য আহত,হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-৩

ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের  আরোও ৫ নেতাকর্মী আটক, আটক আতঙ্কে  নেতা-কর্মীরা

প্রতিনিধি আবশ্যক

হোমনা পৌরসভা নির্বাচন আ’লীগ ও বিএনপির একক প্রার্থীসহ মেয়র পদে-০৩, কাউন্সিলর পদে-৪০ ও সংরক্ষিত পদে-১২জনের মনোনয়নপত্র দাখিল

চিলাহাটিতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের মাঝে আটার প্যাকেট বিতরণ করেন লিটন মেম্বার

নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন মেলা অনুষ্ঠিত

কাজের সন্ধানে গিয়ে ১৭ দিন নিখোঁজ ঝিনাইদহের দিনমজুর সামসুল শেখ

ঝিনাইদহ জজ কোর্টের উকিল বারের নাম ভাঙিয়ে নিজেকে উকিল পরিচয়ে প্রতারণা, হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা