crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ২ কোটি ৬৫ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সিলেটের বিভিন্ন সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৬৫ লাখ টাকার চোরাইমাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২০ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।

রোববার বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তিনি বলেন, ‘সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পা*চার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাইমাল জব্দ করা হয়। আটক চোরাইমালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাড়ে ৫ কোটি টাকার অধিক ব্যয়ে ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আফতাব

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

পঞ্চগড়ে সড়ক পরিবহণ শ্রমিক লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ডোমারে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধিদের নিয়ে সচেতনতা মূলক কর্মসুচি অনুষ্ঠিত

নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

শৈলকুপার উমেদপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে রাস্তা পাকা করে দিলেন নিয়ামুল করিম টিপু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

তিতাসে মাটি কাটতে বাধা দেওয়ায় গৃহবধূকে র*ক্তাক্ত জখম ও শ্লী*লতাহানি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার