crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের সকল পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহ জেলার সকল পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র জেলা শহরে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত থাকবে। আগামী শনিবার ১৯ জুন থেকে এ আদেশ কার্যকর হবে। গতকাল বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সহ অনেকে। সভায় মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ৬টি ইউনিয়নে পুর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৭দিন বাড়ানো হয়েছে। গেলো ২৪ ঘন্টায় ঝিনাইদহ জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে আক্রান্তের হার ৩৫%। বুধবার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন একজন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৬১ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১১ দলের ডাকে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় ভ্রাম্যমাণ অদালতে ১৪ জনের জরিমানা

ঝিনাইদহে একাধিক মাদক মামলার আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গাঁজাসহ গ্রেফতার

যথাযথ মর্যাদায় পালিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় শহীদ সেনা দিবস

শেরপুরের ঝিনাইগাতীতে ১০০বোতল ভারতীয় ম’দসহ গ্রেফতার-৩

মুন্সীগঞ্জে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের অল্প সুদে আরো ঋণ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র