crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় লোকালয়ে অজগর, জনমনে কৌতুহল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০১৯ ২:২৪ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় লোকালয়ে প্রায় ১৫ ফুট লম্বা এক অজগর সাপ ধরা  পড়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে হোমনা পৌরসভার বাগমারার ২ নং ওয়ার্ডের আবুল হোসেনের বাড়ির সামনের খড়ের গাঁদার ভিতর থেকে এ অজগর সাপটি ধরা হয়। প্রথমে লোকজন অজগরটিকে দেখে চিনতে পারেনি। টেটা বিদ্ধ করে খড়ের গাঁদার ভিতর থেকে অজগরটি আস্তে আস্তে টেনে বের করে এনে চিনতে পারে এটি পাহাড়ি অজগর সাপ। কীভাবে লোকালয়ে পাহাড়ি অজগর সাপ এসেছে , তা নিয়ে এলাকার লোকজনের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে। উপজেলা প্রাণিস্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম অজগরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অজগরটিকে বন বিভাগের মাধ্যমে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অজগরটিকে দেখতে গিয়ে চিকিৎসা করে বন বিভাগে হস্তান্তর করার জন্য বলি এবং বন বিভাগকে কুমিল্লা চিড়িয়াখানায় হস্তান্তর ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলেছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম বলেন, অজগরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের নিকট হস্তান্তর করেছি।

ফরেস্টার ফজলে রাব্বী বলেন, আমরা কুমিল্লা চিড়িয়াখানায় হস্তাস্তর করেছি এবং কুমিল্লা জেলা ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. নাজমুল  হাছানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

ভেটেরিনারী সার্জন ডা. নাজমুল হাছান বলেন, অজগরটি সুস্থ আছে, চিকিৎসা চলছে এবং আশা করি, চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে খামারে আগুন, ৪৫ ছাগল ভস্মীভূত

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের জালে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

চাঁদপুরে এএসপি রসুল আহমদ নিজামীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

চাঁদপুরে এএসপি রসুল আহমদ নিজামীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

নারীর প্রতি সহিংসতা সৃষ্টিকারী ও নির্যাতনকারী কোনো প্রকার রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় নিয়ে শাস্তি থেকে নিস্কৃতি পেতে পারে না কুষ্টিয়ায় হানিফ (এমপি)

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মধুপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

শৈলকুপা ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে গৃহনির্মাণ কাজ বন্ধ, হতাশ এলাকাবাসী

ঝিনাইদহের স্ত্রীর অধিকারের দাবিতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে নারীর অবস্থান

আজ সেই ১১ই ডিসেম্বর