crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে “আই লাভ ডোমার” স্থাপনার শুভ উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের ব্যয়ে নির্মিত “আই লাভ ডোমার” স্থাপনার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ মাঠে নির্মিত স্থাপনাটির শুভ উদ্বোধন করে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

স্থাপনাটি নির্মাণের ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘নিউইয়র্ক শহরে ১৮৮০ সালে লুটতারাজ, আইন-শৃঙ্খলাসহ সামাজিক ব্যাপক অবনতি ঘটে। ফলে দেশটির পর্যটন খাতে ভাটা পরে। এতে নিউইয়র্কেও প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান ফেরাতে “আই লাভ নিউইয়র্ক” নামে একটি শ্লোগান শুরু হয়। শ্লোগানটি তখন ব্যাপক মানুষকে স্পর্শ করে। এরফলে নিউইয়র্ক শহরের প্রতি পর্যটকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রচন্ড রকম ভালোবাসা ও সম্মান তৈরী করে এবং খুব অল্প সময়ে বদলে যায় নিউইয়র্ক শহরের চিত্র। এই শ্লোগানকে ধারণ করে শহরের উপকন্ঠ উপজেলা পরিষদ মাঠে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ‘আই লাভ ডোমার’ স্থাপনাটি নির্মাণ করেন ডোমার উপজেলা প্রশাসন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু একদিনেই সর্বচ্চ আক্রান্ত ৬৪, মোট মৃত্যু ১৮

‘‌সাংবাদিক ছাড়া কোনো সমাজ ও গণতন্ত্র চলতে পারে না’

পঞ্চগড়ে দীর্ঘ ১৯ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন

নবীগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

হোমনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কুমিল্লা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর নিহত

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ডোমারে ১ হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আ’লীগ নেতা ময়নুল

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫