crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা মৌজায় জোরপূর্বক অসহায় কৃষকের জমি দখলের চেষ্টা, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০১৯ ২:৪৩ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা মৌজায় ১২ বছর ধরে ভোগ দখলে থাকা লক্ষীপুর গ্রামের আব্দুস সাত্তারের জমির ধান জোরপুর্বক কেটে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মাহাজ্জেল আলীর ছেলে আশরাফুল ও ইউসুফ আলীর ছেলে হারুনসহ অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের নিয়ে সন্ত্রাসী কায়দায় জমির পাকা ধান কেটে নেওয়ার চক্রান্ত করলে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

১৪৪ ধারা মামলার আরজি সূত্রে জানা গেছে, লক্ষীপুর গ্রামের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে আব্দুস সাত্তার ও মফিজুল ইসলাম তার পিতার কাছ থেকে ২০০৪ সালে ৫ নং ভোমরাডাঙ্গা মৌজার ৬০২ সাবেক দাগের ১ একর ৩৮ শতক জমি কিনে ভোগ দখল করতে থাকেন। খলিলুর রহমান মৃত্যুবরণ করলে এই জমি নিয়ে আদালতে মামলা- মোকদ্দমা হয়। পরবর্তীতে এই জমি আব্দুস সাত্তারের অনকূলে ছলে সূত্রে ডিক্রি হয়। এ বছর আব্দুস সাত্তারের বর্গাচাষী বাবলু ও মজিবর ওই জমিতে ধান রোপণ করেন। ধান পেকে গেলে গত ২৫ নভেম্বর তারা কাটতে যান। সে সময় দ্বিতীয় পক্ষ আশরাফুল ও হারুন সন্ত্রাসী কায়দায় জমির পাকা ধান কেটে নিতে যায়। তারা আব্দুস সাত্তারকে খুন জখমের হুমকী দিয়ে গোটা জমি দখল করে নেওয়ার হুমকী দিলে আব্দুস সাত্তার আদালতের শরণাপন্ন হন। ২৬ নভেম্বর ঝিনাইদহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সাত্তারের নালিশী জমিতে ১৪৪ ধারা জারি করে শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে কোটচাঁদপুর থানার ওসিকে নির্দেশ দেন।

আব্দুস সাত্তার অভিযোগ করেন, তার সৎ ভাইয়ের করা দলিল সূত্রে আশরাফুল আমার জমি দখল করতে চায়। কিন্তু সেই দলিল আদালত কর্তৃক বাতিল হয়ে গেছে। পরে আশরাফুল ও হারুন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের নিয়ে জমির পাকা ধান কেটে নিতে যায়। তারা আব্দুস সাত্তারকে খুন জখম ও গোটা জমি দখল করে নেওয়ার হুমকী দেয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আশুলিয়ায় আলোচিত খাদেম নজরুলের পায়ের রগ কাটা মামলার প্রধান আসামী কিশোর গ্যাং ‘রাকিব গ্রুপ’ এর প্রধান রাকিব ও সহযোগী ইমনকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪

দেশের মানুষকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল

দাউদকান্দি সার্কেল এএসপি’র অভিযানে ১৬ লাখ টাকার বিয়ারসহ আটক-১

শোক সংবাদ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা মৌজায় জোরপূর্বক অসহায় কৃষকের জমি দখলের চেষ্টা, ১৪৪ ধারা জারি

দেবীগঞ্জে প্রতিবন্ধী ছেলেকে বলাৎকারের অভিযোগ

চকরিয়া আর্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন